২৭ জুন ২০২৬, ১৮:১৭

বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ চীনে, মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

চীনের সিংহুয়া ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীনের বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। ’শোয়ার্জম্যান স্কলারস’ স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর ২০২৬।

চীনের বেইজিংয়ে ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয় সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি অ্যাকাডেমিক কারণে সুপরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের এ বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস ও লিটারেচার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনের জন্য বিশ্বের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন।

সুযোগ সুবিধা

*টিউশন ফি;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি;

*বইপত্র কেনার জন্য ভাতা;

*স্বাস্থ্যবিমা;

*ভ্রমণ ভাতা;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*১ আগস্ট ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৯ বছরের কম (অর্থাৎ এখনও ২৯ পূর্ণ হয়নি) হতে হবে;

*নেতৃত্বের দক্ষতা থাকতে হবে;

*ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে। (টোফেল আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে);

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র—

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অনলাইন আবেদনপত্র;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*রেফারেন্স লেটার ৩টি;

*আইইএলটিএস স্কোর;

*স্টেটমেন্ট অব পারপাস;

*লিডারশিপ পারপাস প্রবন্ধ;

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬।