মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের, করুন আবেদন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ-এর আবেদন আহ্বান করা হয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬।
ফেসবুক ফেলোশিপ প্রোগ্রামটি একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত ক্ষেত্রে উদ্ভাবনী এবং প্রাসঙ্গিক গবেষণায় নিয়োজিত ডক্টরাল শিক্ষার্থীদেরকে উত্সাহিত এবং সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ ফেসবুক ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে যেসব শিক্ষার্থী ডক্টরাল ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক তাদের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করতে উৎসাহিত করা হয়।
এই ফেলোশিপের মাধ্যমে নির্বাচিত গবেষকরা বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান Meta-এর গবেষণা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন, যা তাদের গবেষণা দক্ষতা ও পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের এই ফেলোশিপের আওতায় নির্বাচিত করা হয় এবং তাদের গবেষণা কার্যক্রম পরিচালনায় আর্থিক ও পেশাগত সহায়তা প্রদান করা হয়।
সুযোগ-সুবিধা
এটি একটি সম্পূর্ণ অর্থায়িত ফেলোশিপ প্রোগ্রাম। যার মাধ্যমে ফেলোশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের দুই বছরের টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় এবং সম্মেলনে অংশগ্রহণের খরচ বাবদ বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড প্রদান করা হবে।
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা
আবেদনের যোগ্যতা
*আবেদনকারীকে অবশ্যই ফুল-টাইম পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
*আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে।
*আবেদনকারী যে কোনো জাতীয়তার হতে পারবে।
*আবেদনকারীকে অবশ্যই এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে জড়িত থাকতে হবে।
*আবেদনকারী যদি ইতিমধ্যে ফেসবুক থেকে অন্য কোনো অনুদান পায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই ফেলোশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনার সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং নির্দেশাবশি জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬।