সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ সুইজারল্যান্ডে
নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সুইজারল্যান্ড। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার বরাবরই জোর দিয়ে আসছে শিক্ষার ওপর। সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও দিয়ে থাকে উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ। এর ফলে বর্তমানে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমাচ্ছে সুইজারল্যান্ডে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে সুইজারল্যান্ড সরকার। দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে তিন ধরনের স্কলারশিপ দেওয়া হবে। এগুলোর মধ্যে রয়েছে পিএইচডি স্কলারশিপ, গবেষণা ফেলোশিপ ও আর্টস মাস্টার্স স্কলারশিপ।
সুইজারল্যান্ড সরকারের ফেডারেল কমিশনের মাধ্যমে দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপের অধীনে সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্বের প্রায় ১৮৩টি দেশের শিক্ষার্থীদের এ স্কলারশিপ দিয়ে থাকে সুইজারল্যান্ড সরকার।
ব্যাংকিং, শিক্ষাব্যবস্থা ও উন্নত জীবনযাত্রার মানের জন্য বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার বরাবরই শিক্ষার ওপর জোর দিয়ে আসছে। সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও দিয়ে থাকে উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ।
আবেদনের সময়সূচি
স্কলারশিপটির আবেদন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। ২০২৬ সালের আগস্টে দেশভিত্তিক আবেদন নির্দেশিকা প্রকাশ করা হবে। এরপর ২০ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ শুরু হবে। বছরের শেষ পর্যন্ত নিজ নিজ দেশের সুইস দূতাবাস বা কূটনৈতিক মিশনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।
আবেদনপত্র ২০২৭ সালের শুরুর দিকে মূল্যায়ন করা হবে। চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য সময় ২০২৭ সালের মে মাস। নির্বাচিত শিক্ষার্থী ও গবেষকেরা ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে সুইজারল্যান্ডে তাঁদের অধ্যয়ন বা গবেষণা কার্যক্রম শুরু করতে পারবেন।
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ পর্তুগালে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা
সুযোগ-সুবিধা
*আংশিক টিউশন ফি দেবে;
*মাসিক ভাতা প্রদান করবে;
*স্বাস্থ্যবিমা;
*সাপোর্ট সার্ভিস ও বিভিন্ন ট্রিপ, ডিনার এবং দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ;
আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন
আবেদনের যোগ্যতা
*স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*গবেষণা ফেলোশিপ ও পিএইচডির জন্য আবেদনকারীকে সুইজারল্যান্ডের কোনো অধ্যাপক বা গবেষণা তত্ত্বাবধায়কের (Supervisor) সমর্থনপত্র সংগ্রহ করতে হবে;
*এ ছাড়াও সাধারণ ও নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত তথ্যের জন্য প্রত্যেক দেশের জন্য নির্দিষ্ট করে দেওয়া শিটগুলো দেখতে হবে;
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।