ডাড স্কলারশিপে স্নাতকোত্তর করুন জার্মানিতে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জার্মান সরকার। ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ (DAAD Helmut Schmidt Master’s Scholarship) এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন । আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই ২০২৬।
জার্মানির অন্যতম মর্যাদাপূর্ণ স্কলারশিপ হলো ডাড (DAAD) স্কলারশিপ, যার পূর্ণরূপ German Academic Exchange Service। এটি ১৯২৫ সালে চালু হয় এবং প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে বিভিন্ন পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অর্থায়ন করে। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। ডাড স্কলারশিপ সাধারণত নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর দেওয়া হয় এবং এটি জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের অর্থায়নে পরিচালিত হয়। বাংলাদেশের শিক্ষার্থীরাও নিয়মিতভাবে এ স্কলারশিপের মাধ্যমে জার্মানিতে পড়াশোনার সুযোগ পান।
সুযোগ-সুবিধা
*টিউশন ফি প্রদান করবে;
*মাসিক ভাতা (৯৯২ ইউরো);
*উপযুক্ত ভ্রমণ ভাতা;
*স্বাস্থ্যবিমা;
*বাড়িভাড়া ও পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা;
*অধ্যয়ন ও গবেষণাকাজের জন্য ভর্তুকি;
*৬ মাস মেয়াদি জার্মান ভাষা কোর্স;
আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন চীনে, দেবে মাসিক উপবৃত্তি
আবেদনের যোগ্যতা
*সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইন, অর্থনীতি, জনপ্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সবশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে;
*প্রার্থীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;
*আবেদন ইংরেজি অথবা জার্মান ভাষায় করতে হবে;
*আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে;
আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন
আবেদন যেভাবে
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৬।