আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে সৌদি আরব সরকার
সৌদি আরব শুধু ইসলামি ও আরবি শিক্ষায় নয়, বরং বিজ্ঞান ও সাধারণ শিক্ষাতেও আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত। ১৯৭৫ সালে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার পর থেকে দেশটি শিক্ষাব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। বর্তমানে সৌদি আরবে রয়েছে ৩০টিরও বেশি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, এছাড়া রয়েছে প্রায় ৩৮টিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়। যেসবের মধ্যে অনেক প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে। ফলে ইসলামি জ্ঞান অর্জনের পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছেও সৌদি আরব এখন একটি আকর্ষণীয় গন্তব্য।
সৌদি আরব সরকার ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের অধ্যয়নের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে।
সুযোগ-সুবিধা
*পূর্ণ টিউশন ফি;
*মাসিক উপবৃত্তি;
*বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা;
*বিনা মূল্যে স্বাস্থ্যসেবা;
*যাতায়াতের জন্য বিমান টিকিট;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদনের যোগ্যতা
*যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদন যেভাবে
অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।