০৫ মে ২০২৬, ২২:০২

জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, করুন আবেদন

জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে করুন আবেদন  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে জাপান ও বিশ্বব্যাংক। ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন। বর্তমানে উক্ত স্কলারশিপের দ্বিতীয় ধাপের আবেদন চলমান রয়েছে। আবেদনের শেষ সময় ২৯ মে ২০২৬। 

এ স্কলারশিপের আওতায় অক্সফোর্ড, কলম্বিয়া, স্ট্যানফোর্ডসহ বিশ্বের সেরা ১৫টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে। বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা ও বিষয় দেখতে ক্লিক করুন https://www.worldbank.org/en/programs/scholarships/brief/jjwbgsp-participating-programs-2022-2024-application-window-2 লিংকে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*চিকিৎসা বিমা;

*মাসিক উপবৃত্তি দেয়া হবে। যার মাধ্যমে আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে কলম্বিয়া, থাকছে মাসিক ভাতাও

আবেদনের যোগ্যতা

বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে। দেশের তালিকা পেতে ক্লিক করুন এখানে। 

*কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

*আবেদনের তারিখের কমপক্ষে ৩ বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে;

*স্নাতকের পর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*উন্নয়ন সম্পর্কিত কাজের সাথে যুক্ত থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে, করুন আবেদন

যেসব খরচ নিজে বহন করতে হবে

*ভিসা আবেদনের খরচ;

*পরিবারের সদস্যদের খরচ;

*অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণ;

*স্টাডি প্রোগ্রাম চলাকালীন অতিরিক্ত ভ্রমণ;

*গবেষণা সংক্রান্ত খরচ, সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ বা ইন্টার্নশিপ ও শিক্ষাগত সরঞ্জাম যেমন কম্পিউটার;

*আবাসিক পারমিট ফি;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ মে ২০২৬।