২৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৭

মেক্সট স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

জাপানে মেক্সট’ স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

জাপান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি এবং স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামে স্কলারশিপ দেবে। মেক্সট বৃত্তির আওতায় জাপান সরকার এ স্কলারশিপ দিয়ে থাকে। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই স্কলারশিপের আওতায় জাপানের স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে রিসার্চ (মাস্টার্স ও পিএইচডি), স্নাতক, কলেজ অব টেকনোলজি (কোসেন) এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ রয়েছে। এই বৃত্তি মেধাবী শিক্ষার্থীদের জাপানে পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষা ও উন্নত গবেষণার সুযোগ প্রদান করে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডিতে ৪০, স্নাতকে ২৫, কোসেন (কলেজ অব টেকনোলজি) পর্যায়ে ১৫ এবং স্পেশালাইজড ট্রেনিং প্রোগামে ৫ শিক্ষার্থীকে দেওয়া হবে এ স্কলারশিপ। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন স্কলারশিপটিতে। আবেদনের শেষ সময় ১২ মে ২০২৬।

‘মেক্সট’ স্কলারশিপ কী

জাপানে পড়াশোনার জন্য অন্যতম একটি স্কলারশিপ হলো ‘মেক্সট’ (এমইএক্সটি)। শব্দটি প্রকৃতপক্ষে মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমইসিএসএসটি)। বড়সড় শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো মেক্সট।

১৯৫৪ সাল থেকে শুরু করে বিশ্বের ১৬০টির মতো দেশ থেকে আসা ছাত্রদের জন্য এ স্কলারশিপ দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত স্কলারশিপগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা আর সবচেয়ে সম্মানিত। এ স্কলারশিপের জন্য ভিসা পেলে ভিসায় লেখা থাকে ‘গভট. স্কলার’। মেক্সট স্কলারশিপের মূল উদ্দেশ্য শুধু উচ্চশিক্ষা প্রদানই নয়, বরং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাধ্যমে জাপান ও সংশ্লিষ্ট দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

*যাতায়াতের জন্য বিমান ভাড়া দেবে;

*জাপানে পৌঁছানোর পর বাসস্থান সহায়তা দেবে;

*বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সুযোগ;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

দরকারি কাগজপত্র—

*পূরণকৃত আবেদন ফরম;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;

*সুপারিশপত্র;

*মেডিকেল সনদ;

*পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্রের অনুলিপি;

*রিসার্চ প্রপোজাল (রিসার্চ প্রোগ্রামের আবেদনকারীদের জন্য);

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে;

*স্নাতকোত্তর বা পিএইচডির শিক্ষার্থীদের জন্ম ২ এপ্রিল ১৯৯২ বা তার আগে হতে হবে;

*স্নাতক বা কোসেন বা ট্রেনিং প্রোগ্রামের প্রার্থীদের জন্ম ২ এপ্রিল ২০০২ বা তার পরে হতে হবে; 

*নির্ধারিত বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে;

*রিসার্চ (মাস্টার্স ও পিএইচডি) প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক, কোসেন ও স্পেশালাইজড ট্রেনিং কলেজ প্রোগ্রামের জন্য মাধ্যমিক/উচ্চমাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে এবং জাপান দূতাবাসের নির্দেশিকা অনুসরণ করতে হবে।

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ মে ২০২৬, বিকেল ৪টা।