স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ নিউজিল্যান্ডে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১ মে ২০২৬।
১৮৯৭ সালে প্রতিষ্ঠিত এই সরকারি বিশ্ববিদ্যালয়টি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অবস্থিত। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন আইন, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। গবেষণায় এর সুনাম রয়েছে বিশ্বব্যাপী। দীর্ঘ ১২৫ বছরের ইতিহাসসমৃদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে তিনটি আলাদা ক্যাম্পাস।
সুযোগ-সুবিধা
*যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*টিউশন ফি মওকুফ করা হবে;
*স্নাতকের জন্য ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়;
*স্নাতকোত্তরের জন্য ১০ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়;
*আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে;
*আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে;
আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ ইতালির ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
আবেদন যোগ্যতা
*আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের যোগ্য নয়;
*আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে;
*অ্যাকাডেমিকে ফলাফল ভালো হতে হবে;
*ইংরেজি ভাষাদক্ষতা কোর্স সম্পন্ন করতে হবে;
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। স্নাতকে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। স্নাতকোত্তরে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ মে ২০২৬।