১৬ মার্চ ২০২৬, ১৯:১৯

স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ থাইল্যান্ডে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ও তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের চুলালংকর্ন ইউনিভার্সিটি। আবেদন ফি ছাড়াই বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ মে ২০২৬। 

চুলালংকর্ন ইউনিভার্সিটি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত একটি সরকারি ও স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। ১৯১৭ সালে রাজা রাম ষষ্ঠ এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিচিত।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*বৃত্তি হিসেবে প্রতিমাসে ১৬,০০০ বাত (Baht) প্রদান করবে;

*ইকোনমি ক্লাসের রাউন্ড এয়ার টিকেট প্রদান করবে;

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডি প্রোগ্রাম জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (আইইএলটিএসে ন্যূনতম ওভারঅল স্কোর ৫ এবং টোফেলে ন্যূনতম ওভারঅল স্কোর ৫৫০ থাকতে হবে); 

*স্নাতক প্রোগ্রামে সিজিপিএ কমপক্ষে ২৭৫ এবং স্নাতকোত্তর প্রোগ্রামে সিজিপিএ কমপক্ষে ৩২৫ থাকতে হবে;

*আবেদন করার সময় বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

*ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আজারবাইজান, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর পাসপোর্ট ও এক কপি ছবি;

*অ্যাকাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট;

*মেডিকেল রিপোর্ট;

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

*দুইটি রিকমেন্ডেশন লেটার;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ মে ২০২৬।