উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আজারবাইজান, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে আজাবাইজান। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে।
স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনো পছন্দের বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে। স্কলারশিপটির জন্য আবেদন করতে লাগবে না কোনো রেজিস্ট্রেশন ফি। শিক্ষার্থীরা ইংরেজি ভাষা দক্ষতার সনদ ছাড়াই আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
*শিক্ষার্থীরা প্রতি মাসে ৮০০ মানাত পাবেন (বাংলাদেশি মুদ্রায় ৫৭ হাজার ৫৫৬ টাকা)।
*ভিসা ও রেজিস্ট্রেশন খরচ প্রদান করা হবে।
*আবাসন সুবিধা প্রদান করা হবে।
*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়
আবেদনের যোগ্যতা
*যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
*স্নাতকে শিক্ষার্থীর বয়স ২৫ বছরের বেশি হওয়া যাবে না।
*স্নাতকোত্তরে শিক্ষার্থীর বয়স ৩০ বছরের মধ্যে থাকতে হবে।
*পিএইচডি প্রোগ্রামের জন্য শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব শর্ত পূরণ করতে হবে।
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা
প্রয়োজনীয় নথিপত্র
*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি)।
*আবেদনকারীর পাসপোর্ট।
*রেফারেন্স লেটার।
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট।
*স্টেটমেন্ট অব পারপাজ।
*রিসার্চ প্রপোজাল।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল ২০২৬।