১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ রাশিয়ায়, করুন আবেদন

রাশিয়ায় স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য পূর্ণাঙ্গ স্কলারশিপের সুযোগ দিচ্ছে রাশিয়ার স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (স্কোলটেক)। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় (প্রথম রাউন্ড) স্নাতকোত্তর আগামী ১৬ মার্চ এবং পিএইচডি ২৭ এপ্রিল।  

স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (স্কোলটেক) রাশিয়ার মস্কোতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।

সুযোগ-সুবিধা

*কোনো টিউশন ফি লাগবে না;

*উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকোত্তরে ৪০ হাজার রাশিয়ান রুবেল এবং পিএইচডিতে  ৭৫ হাজার রাশিয়ান রুবেল প্রদান করা হবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*আবাসন সুবিধা দেবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ভালো ফলধারী হতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬ স্কোর পেতে হবে অথবা টোয়েফলে ন্যূনতম ৮০ স্কোর তুলতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর পাসপোর্ট;

*অ্যাকাডেমিক পেপারস;

*দুইটি রেফারেন্স লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*ইংরেজি দক্ষতা সনদ;

*রিসার্চ প্রপোজাল (পিএইচডি);

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনা করুন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ:  প্রথম রাউন্ড আগামী ১৬ মার্চ (স্নাতকোত্তর) এবং ২৭ এপ্রিল (পিএইচডি)।