স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্স, করুন আবেদন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের প্যারিস-স্যাকলে ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ মার্চ ২০২৬।
ফ্রান্সের প্যারিসে অবস্থিত প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয় একটি ফরাসি গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৪৮ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
সুযোগ-সুবিধা
১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তবে অ্যাকাডেমিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পরবর্তী বছরের স্কলারশিপ নির্ধারণ করা হবে।
*শিক্ষার্থীদের বছরে ১০ হাজার ইউরো প্রদান করা হবে;
*ভ্রমণ ও ভিসা খরচের জন্য ১ হাজার ইউরো প্রদান করা হবে;
আবেদনের যোগ্যতা
*বয়স অনূর্ধ্ব ৩০ হতে হবে;
*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;
*ফরাসি মাটিতে এক বছরেরও কম সময়ের জন্য বসবাসকারী বিদেশি শিক্ষার্থী;
*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে;
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা
প্রয়োজনীয় নথি
*পাসপোর্টের কপি;
*জন্মনিবন্ধন সার্টিফিকেটের কপি;
*পাসপোর্ট সাইজের ছবি;
*পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরম;
*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট;
*অ্যাকাডেমিক সব ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মার্চ ২০২৬।