১২ জানুয়ারি ২০২৬, ১৯:০৯

স্কলারশিপে স্নাতক করুন ফ্রান্সে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

ফ্রান্সে এমিলি বাউটমি স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

বিশ্বের প্রাচীন ও সমৃদ্ধ দেশগুলোর একটি ফ্রান্স, যার শিক্ষাব্যবস্থা আন্তর্জাতিকভাবে অত্যন্ত জনপ্রিয়। প্রতিবছর বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। যার অন্যতম কারণ ফ্রান্সের নজরকাড়া স্কলারশিপ।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় এমিলি বাউটমি স্কলারশিপ, যা ফ্রান্সের সায়েন্সেস পো (প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ)-এ সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকে অধ্যয়নের সুযোগ দেয়। বাংলাদেশসহ নন-ইউরোপীয় শিক্ষার্থীরা ২০ জানুয়ারি ২০২৬-এর মধ্যে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্যারিস ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজকেই সবাই চেনে সায়েন্সেস পো ইউনিভার্সিটি নামে। এখানে মোট ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যাদের প্রায় অর্ধেকই আন্তর্জাতিক। ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমির নামে এ স্কলারশিপের নামকরণ করা হয়। প্যারিসের অধিবাসী এমিলি বাউটমি আইন নিয়ে পড়াশোনা করেন।

সুযোগ-সুবিধা

*স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান করবে;

*আবাসনব্যবস্থা  ও খেলাধুলার সুযোগ পাবেন;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফরাসি ভাষা শেখার প্রয়োজনীয়তা নেই;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, সম্পূর্ণ টিউশন ফিসহ থাকছে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা

*নন-ইরোপীয়ান নাগরিক হতে হবে;

*ইউরোপীয়ান নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকলেও আবেদন করা যাবে না;

*শিক্ষার্থীদের অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে;

*স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*মাধ্যমিক/উচ্চ-মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

প্রয়োজনীয় নথি

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;

*পাসপোর্টের কপি;

*অ্যাকাডেমিক রেফারেন্স (১টি);

*আয়ের প্রমাণপত্র (যা পরিবারিক অবস্থান ব্যাখ্যা করবে);

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ জানুয়ারি ২০২৬।