১২ জানুয়ারি ২০২৬, ১২:৪৭

আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

লুক্সেমবার্গে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

​উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যতম গন্তব্য লুক্সেমবার্গ। দেশটির শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এই বৃত্তির জন্য আবেদন করতে আইইএলটিএস বাধ্যতামূলক নয় (যদি পূর্ববর্তী পড়াশোনার মাধ্যম ইংরেজি থাকে)। আবেদনের শেষ তারিখ ২৪ মার্চ ২০২৬।

সুযোগ-সুবিধা

*​আংশিক অর্থায়ন: ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ থেকে বৃত্তির আওতায় নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে;

*​উপবৃত্তি: স্নাতকোত্তর শিক্ষার্থীরা প্রতি বছর ১০ হাজার ইউরো করে দুই বছরে সর্বমোট ২০ হাজার ইউরো পর্যন্ত পেতে পারেন;

*​আবাসন সুবিধা: লুক্সেমবার্গ সরকারের অর্থায়নে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য আবাসনের সুযোগ থাকবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

​প্রয়োজনীয় নথিপত্র

*​স্নাতক বা পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট ও প্রতিলিপি;

*​পারসোনাল স্টেটমেন্ট;

*​দুটি রেকমেন্ডেশন লেটার;

*​মোটিভেশন লেটার;

*​সিভি (কারিকুলাম ভিটা);

*​প্রশংসাপত্রের অনুলিপি;

*​ইংরেজি মাধ্যমের প্রমাণপত্র (যাদের আইইএলটিএস নেই);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*​ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নন-ইইউ দেশগুলোর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*​বিশেষ করে স্নাতকোত্তর প্রোগ্রামের ক্ষেত্রে প্রার্থীদের অ্যাকাডেমিক ভালো রেকর্ড থাকতে হবে;

​কীভাবে আবেদন করবেন?

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ মার্চ ২০২৬।