সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
জনবল নিয়োগে ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করেছে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেবে। এ জন্য দেশের বিভিন্ন স্থানে আগামী ১ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানের নাম: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনের যেকোনো একটি পর্যায়ে (এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর বা সমমান) ন্যূনতম জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর।
কর্মস্থল: রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, বরিশাল, খুলনা ও ঢাকা।
আরও দেখুন: মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
সাক্ষাৎকারের তারিখ ও স্থান:
১. রংপুর
তারিখ: ১ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)
সময়: সকাল ৯টা থেকে ১১টা
স্থান: আরডিআরএস ভবন, বাংলাদেশ ব্যাংক মোড়, ধাপ, জেল রোড, রংপুর।
২. চট্টগ্রাম
তারিখ: ১ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)
সময়: সকাল ৯টা থেকে ১১টা
স্থান: বঁজুর, ১৬৯২ গোল্ডেন প্লাজা (দ্বিতীয় ও তৃতীয় তলা), জিইসি মোড়, সিডিএ অ্যাভিনিউ, চট্টগ্রাম।
আরও দেখুন: ১০ হাজার কনস্টেবল নিয়োগের পথে পুলিশ, যোগ্যতা এসএসসি পাস
৩. রাজশাহী
তারিখ: ২ ডিসেম্বর ২০২৬ (বুধবার)
সময়: সকাল ৯টা থেকে ১১টা
স্থান: রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কনডোমিনিয়াম, হাউস-২৬ ও ২৭, গণকপাড়া, বোয়ালিয়া, রাজশাহী।
৪. ময়মনসিংহ
তারিখ: ২ ডিসেম্বর ২০২৬ (বুধবার)
সময়: সকাল ৯টা থেকে ১১টা
স্থান: স্পন্দন ট্রেনিং ফ্যাসিলিটেশন সেন্টার, ৩০৬/৪২, আমিরাবাদ, মাসকান্দা, ময়মনসিংহ।
৫. ফরিদপুর
তারিখ: ২ ডিসেম্বর ২০২৬ (বুধবার)
সময়: সকাল ৯টা থেকে ১১টা
স্থান: বুরো ট্রেনিং সেন্টার, হোল্ডিং-০০১-১৩-০এ, মিয়াপাড়া রোড, পশ্চিম খাবাসপুর, ফরিদপুর সদর, ফরিদপুর।
আরও দেখুন: বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
৬. কুমিল্লা
তারিখ: ২ ডিসেম্বর ২০২৬ (বুধবার)
সময়: সকাল ৯টা থেকে ১১টা
স্থান: ওসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, লালমাই টাওয়ার, ৬১৩/০১, লাকসাম রোড, টমছম ব্রিজ, কুমিল্লা।
৭. বরিশাল
তারিখ: ৩ ডিসেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)
সময়: সকাল ৯টা থেকে ১১টা
স্থান: ইউরো কনভেনশন হল অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস, রাজা বাহাদুর সড়ক, অফিসার্স ক্লাব, বরিশাল।
৮. খুলনা
তারিখ ও সময়: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
স্থান: সিটি ইন লিমিটেড, বি-১, মজিদ সরণি, কেডিএ, খুলনা-৯১০০।
আরও দেখুন: এসএসসি পাসে চাকরি দেবে ঢাকার কর অঞ্চল-১৫, আবেদন অনলাইনে
৯. ঢাকা
প্রথম দিন: ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার), সকাল ৯টা থেকে ১১টা।
দ্বিতীয় দিন: ৬ ডিসেম্বর ২০২৬ (রবিবার), সকাল ৯টা থেকে ১১টা।
স্থান: বেক্সিমকো ফার্মা সেলস ট্রেনিং সেন্টার, মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টার (সপ্তম তলা), রোড-৯, মেইন রোড, মিরপুর ডিওএইচএস, পল্লবী, ঢাকা-১২১৬।
সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন কাঠামো, ত্রৈমাসিক ইনসেনটিভ, দুটি উৎসব বোনাস ও একটি শীতকালীন বোনাস দেওয়া হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রফিট শেয়ার (ডব্লিউপিপিএফ), গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, সিটি অ্যালাউন্স, ভর্তুকিতে মোটরসাইকেল সুবিধা, যাতায়াত ও দৈনিক ভাতা (টিএ/ডিএ), মোটরসাইকেল ও মোবাইল ভাতা দেওয়া হবে।
পাশাপাশি বিদেশ সফরের সুযোগ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মদক্ষতাভিত্তিক পদোন্নতি এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশের সুযোগ রয়েছে।
সাক্ষাৎকারে যা নিতে হবে: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
আরও দেখুন: ৬ষ্ঠ-১৬তম গ্রেডে বিপিসিতে জনবল নিয়োগ, আবেদন আজ থেকে
বিস্তারিত জানতে এখানে দেখুন।