১৭ নভেম্বর ২০২৬, ১১:২১

নারী রিসিপশনিস্ট নিয়োগ দেবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল  © টিডিসি সম্পাদিত

আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রিসিপশনিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী প্রার্থীরা আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের কপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে

প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকা।

পদের নাম: রিসিপশনিস্ট (নারী)।

পদসংখ্যা: নির্দিষ্ট করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

অন্যান্য যোগ্যতা ও শর্ত: রোস্টার অনুযায়ী দিন ও রাতে কাজ করার মানসিকতা থাকতে হবে।

অধ্যয়নরত এবং উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

যোগাযোগের দক্ষতা থাকতে হবে এবং স্পষ্ট ও গুছিয়ে কথা বলতে পারতে হবে।

আরও দেখুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরি দেবে ডেনমার্ক দূতাবাস, আবেদন ইমেইলে

কম্পিউটার ব্যবহারে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন।

বেতন: শিক্ষানবিশকালীন ১২ হাজার টাকা। স্থায়ীকরণের পর বেতন ১৫ হাজার ৯৩০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব ভাতা, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্যসেবা ও হোস্টেল সুবিধা।

কর্মস্থল: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের কপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। 

আরও দেখুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, মাসিক বৃত্তিসহ দেবে বিভিন্ন ভাতা

আবেদন পাঠানোর ঠিকানা: hrd@ad-din.org। ই-মেইলের বিষয় ঘরে অবশ্যই পদের নাম রিসিপশনিস্ট উল্লেখ করতে হবে।

আবেদন শেষ: ১৯ নভেম্বর ২০২৬।

বিস্তারিত জানতে এখানে দেখুন।  

নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে এখানে দেখুন।