২৮ অক্টোবর ২০২৬, ১৬:১৬

৩০ শোরুম এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

৩০ শোরুম এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘শোরুম এক্সিকিউটিভ’ পদে ৩০ নারী কর্মী নিয়োগে ২৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড;

পদের নাম: শোরুম এক্সিকিউটিভ;

পদসংখ্যা: ৩০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ১৫ জেলায় প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২৬-৩৪ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*ডিপ্লোমা/স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ নভেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম