২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড  © সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে (এসকেএফ) মেডিকেল সার্ভিসেস অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে মাস্টার্স, বি.ফার্ম বা স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে।

পদের নাম: মেডিকেল সার্ভিসেস অফিসার

পদসংখ্যা: উল্লেখ নেই

কাজের ধরন: নির্বাচিতদের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করতে হবে। পাশাপাশি প্রেসক্রিপশন তৈরি এবং অর্ডার সংগ্রহের মাধ্যমে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স/বি.ফার্ম/স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

আরও দেখুন: সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি 

বেতন ও সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানটি আকর্ষণীয় বেতনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেবে। এর মধ্যে রয়েছে মাসিক ইনসেনটিভ, ত্রৈমাসিক ইনসেনটিভ, উৎসব বোনাস, প্রফিট বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, বিদেশ ভ্রমণের সুযোগ, গ্রুপ ইন্স্যুরেন্স, টিএ ও ডিএ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, অন্যান্য সুযোগ-সুবিধা।

সাক্ষাৎকারের সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত (সিভি) এবং সব মূল শিক্ষাগত সনদপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে।

সাক্ষাৎকারের স্থান ও তারিখ:

ঢাকা: ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ২০২৬।
অপারেশনাল হেডকোয়ার্টার্স, প্লট ৮২, রোড ১৪, ব্লক বি, বনানী, ঢাকা।

রংপুর: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
হাউস ১১/১, হোল্ডিং ২৫, রোড ২, নিউ মেডিল্যান্ড রোড (আরএএমসি শপিং মলের বিপরীতে), ধাপ, আর.কে. রোড, রংপুর।

দিনাজপুর: ১ অক্টোবর ২০২৬।
প্লট ৬৮, ব্লক ১০, রোড ২, নিউ টাউন, দিনাজপুর।

আরও দেখুন: বিডিরেনে সিইও পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত

রাজশাহী: ১ অক্টোবর ২০২৬।
হোল্ডিং ১৫৬/১, কাদিরগঞ্জ (শহীদ নজমুল হক গার্লস হাইস্কুলের পশ্চিম পাশে), রাজশাহী।

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে ওষুধ উৎপাদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের এফডিএ, যুক্তরাজ্যের এমএইচআরএ, ইউরোপীয় ইউনিয়নের জিএমপি, অস্ট্রেলিয়ার টিজিএসহ বিভিন্ন আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার স্বীকৃতি ও অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে।

বিস্তারিত বিবরণ ও আবেদন প্রক্রিয়া জানতে এখানে দেখুন। 

বিস্তারিত জানতে নিচে দেখুন।