রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীকে পেটালেন সহকর্মীরা

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় © হিন্দুস্তান টাইমস

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাকর্মীকে পিটিয়েছেন সহকর্মীরা এ ঘটনা চাউর হতেই শোরগোল পড়েছে। বিশ্ববিদ্যালয়ের বেদবিদ্যা ভবনের শিক্ষাকর্মী নিমাই কর্মকার অভিযোগ করেন, গত ২০ সেপ্টেম্বর ক্যাম্পাসেই তাকে মারধর করা হয়। দুই সহকর্মীর বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন তিনি। সেদিন দুর্গাপুজো উপলক্ষ্যে কর্মীদের ২৫ হাজার টাকা অগ্রিম দেওয়া হচ্ছিল।

বিশ্ববিদ্যালয়ে জাত–ধর্ম তুলে মারধরেরও অভিযোগ তুলেছেন এক শিক্ষাকর্মী। তার অভিযোগ, এর জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনদিন আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে চিকিৎসাধীন ছিলেন। অগ্রিম টাকাও জোর করে তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সিঁথি থানায় তার স্ত্রী অভিযোগও দিয়েছেন। পরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে গেছে। নিমাই কর্মকারের অভিযোগ, কিছুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল ২৫ হাজার টাকা দিয়ে দিতে হবে বলে। তাতে রাজি হননি। অগ্রিম টাকা তোলার পরে দুই কর্মী সনৎ চট্টোপাধ্যায় এবং সঞ্জীব গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তার ওপর হামলা হয়।’‌

আরো পড়ুন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র অপহরণ

জাতপাত তুলে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। এ নিয়ে তার অভিযোগ, ‘মারধরের সময় জাতপাত তুলে গালাগাল করা হয়। ব্যাঙ্কের বাইরে বেরোতেই মারধর শুরু করে। তিনি হার্টের রোগী। এভাবে মারধর করা হয় যে ভয়ে ব্যাংকে ঢুকে পড়েন। কর্মীরা তাকে বাঁচান। সেখানে রেজিস্ট্রারও ছুটে আসেন। হাসপাতালে পুলিশ গিয়ে তার জবানবন্দি নিয়েছে।

তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। সঞ্জীব গঙ্গোপাধ্যায় বলেন, ‘নিমাই রাজনৈতিক অভিসন্ধি থেকে এ অভিযোগ করছেন। তিনি ঘটনাস্থলে সেদিন ছিলেম না। তার নেতারা ক্যাম্পাস থেকে সাসপেন্ড হয়েছেন। ক্ষোভ মেটাতে কাল্পনিক অভিযোগ করছেন।

অপর অভিযুক্ত সনৎ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‌আমরাই তো নিমাইবাবুকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করি দিয়েছিলাম। কেন অসুস্থ হয়ে পড়েছিলেন সেটা জানি না। তবে শুনেছি তিনি কোনও ব্যক্তির থেকে নেওয়া ধার মেটাচ্ছিলেন না।’ খবর: হিন্দুস্তান টাইমস।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950