‘সবচেয়ে শক্তিশালী’ মিসাইলের পরীক্ষা করল উত্তর কোরিয়া

১৪ এপ্রিল ২০২৩, ০৬:৫৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM

© সংগৃহীত

আন্তঃমহাদেশীয় নতুন একটি সলিড-ফুয়েল মিসাইল নিক্ষেপের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এছাড়াও তারা বলেছেন, এটি তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ মিসাইল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই পরীক্ষাকে অভিনন্দন জানিয়ে একে ‘অলৌকিক সাফল্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এটি ছিল সলিড-ফুয়েল মিসাইল ক্ষেপণাস্ত্র। এতে  মিহি পাউডারের মতো কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এটি তরল জ্বালানি দিয়ে চালিত মিসাইলের চেয়েও দ্রুত নিক্ষেপ করা যায়। সলিড-ফুয়েল মিসাইলকে মাঝপথে আটকে দেওয়াও কঠিন।

তবে বিশ্লেষকরা বলছেন এধরনের মিসাইলের নেতিবাচক দিকও রয়েছে। সম্পূর্ণ সফল একটি সলিড-ফুয়েল আইসিবিএম তৈরি করতে উত্তর কোরিয়ার আও সময় লাগবে।

আরও পড়ুন: মঙ্গল শোভাযাত্রায় বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ছাত্রলীগের বাধার অভিযোগ

উত্তর কোরিয়া এই প্রথম তারা দীর্ঘ পাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। এর আগে যেসব আন্তঃ মহাদেশীয় সলিড ফুয়েল মিসাইল বা আইসিবিএমের পরীক্ষা চালিয়েছে সেগুলোর পাল্লা ছিল অল্প দূরত্বের। সেগুলো খুব বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারতো না। 

উত্তর কোরিয়ার নেতা কিম জং আন, তার কন্যা, স্ত্রী এবং বোনকে সাথে নিয়ে এই পরীক্ষাটির তদারকি করেছেন। খবরে বলা হচ্ছে মি. কিম বলেছেন, যে এর পরীক্ষার কারণে প্রতিদ্বন্দ্বীরা ‘চরম ভীতি ও উদ্বেগের মধ্যে থাকবে।’

উল্ল্যেখ্য, উত্তর কোরিয়ার এই মিসাইল পরীক্ষার জন্য জাপানে বেশ কিছু লোককে তাদের এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close