১২ অক্টোবর ২০২৬, ১১:০২

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত

প্যান প্যাসিফিক সোনারগাঁও  © সংগৃহীত

রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় দুটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদ দুটি হলো ম্যানেজার, রেস্টুরেন্ট সার্ভিসেস এবং অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার। 

আগ্রহী বাংলাদেশি প্রার্থীরা আগামী ২৪ অক্টোবর ২০২৬ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা

বিভাগ: ফুড অ্যান্ড বেভারেজ-সার্ভিস

কর্মস্থল: ঢাকা

১. ম্যানেজার, রেস্টুরেন্ট সার্ভিসেস

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। হসপিটালিটি বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিষয়ে প্রাসঙ্গিক প্রশিক্ষণ বা সনদ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা: ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিভাগে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে স্বনামধন্য চার বা পাঁচ তারকা হোটেলে ফুড অ্যান্ড বেভারেজ আউটলেট বা সার্ভিসের ম্যানেজার হিসেবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: আবেদনের শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের বিবেচনায় বয়স ও অভিজ্ঞতার শর্ত শিথিল করা হতে পারে।

আরও দেখুন: ১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন

অন্যান্য যোগ্যতা: নেতৃত্ব দেওয়ার দক্ষতা, প্রশাসনিক সক্ষমতা, সুন্দর ও পরিপাটি ব্যক্তিত্ব, ভদ্র আচরণ এবং আন্তব্যক্তিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে। বহুসাংস্কৃতিক বড় দল স্বাধীনভাবে পরিচালনার সক্ষমতা প্রয়োজন। বাংলা ও ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। অন্য ভাষায় দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে একাধিক কাজ সামলানো, চাপের মধ্যে কাজ করা, মাইক্রোসফট অফিস ও হোটেলের প্রপার্টি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রয়োজনে নির্ধারিত কর্মঘণ্টার বাইরেও কাজ করার মানসিকতা থাকতে হবে।

দায়িত্ব: রেস্টুরেন্টের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, অতিথিসেবার মান ও পরিচ্ছন্নতা বজায় রাখা, কর্মীদের নেতৃত্ব ও প্রশিক্ষণ দেওয়া, সেবার নির্ধারিত মান অনুসরণ নিশ্চিত করা এবং আয়, পরিচালন ব্যয় ও বাজেট পর্যবেক্ষণ করতে হবে। অতিথিদের অভিযোগ ও বিশেষ অনুরোধ পেশাদারভাবে সামলানো, রান্নাঘরসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয়, কর্মীদের ডিউটি রোস্টার তৈরি, মজুত ও সরঞ্জাম ব্যবস্থাপনা এবং বিক্রয় বাড়ানোর উদ্যোগ নেওয়াও দায়িত্বের অন্তর্ভুক্ত।

২. অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। হসপিটালিটি বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিষয়ে প্রাসঙ্গিক প্রশিক্ষণ বা সনদ থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা: ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিভাগে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে স্বনামধন্য চার বা পাঁচ তারকা হোটেলে ফুড অ্যান্ড বেভারেজ আউটলেট বা সার্ভিসের সুপারভাইজার অথবা সহকারী ব্যবস্থাপক হিসেবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: আবেদনের শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছর। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের বিবেচনায় বয়স ও অভিজ্ঞতার শর্ত শিথিল করা হতে পারে।

অন্যান্য যোগ্যতা: নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা, সুন্দর ও পরিপাটি ব্যক্তিত্ব, ভদ্র আচরণ এবং আন্তব্যক্তিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে। বড় ও বহুসাংস্কৃতিক দল পরিচালনার সক্ষমতা প্রয়োজন। বাংলা ও ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। অন্য ভাষায় দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। চাপের মধ্যে একাধিক কাজ সামলানো, মাইক্রোসফট অফিস ও প্রপার্টি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রয়োজনে নির্ধারিত কর্মঘণ্টার বাইরেও কাজ করতে প্রস্তুত থাকতে হবে।

আরও দেখুন: ২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন

দায়িত্ব: পাঁচ তারকা হোটেলের সেবার মান বজায় রাখা, রেস্টুরেন্ট কর্মীদের তদারকি ও অনুপ্রাণিত করা, টেবিল সাজানো ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং অতিথিদের অনুরোধ, মতামত ও অভিযোগ সামলাতে হবে। রেস্টুরেন্টের বিক্রয়, আয়, খাবার ও পানীয়ের ব্যয় এবং পরিচালন ব্যয় পর্যবেক্ষণ, কর্মীদের সময়সূচি ও দায়িত্ব বণ্টনে সহায়তা, নিয়মিত ব্রিফিং আয়োজন এবং খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে হবে। রান্নাঘর, স্টুয়ার্ডিং, ফ্রন্ট অফিস, হাউসকিপিং, ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: প্রতিযোগিতামূলক বেতন এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক ছবি সংযুক্ত করে আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। ডাকযোগে অথবা সরাসরি আবেদন করা যাবে। ই-মেইলেও আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত পাঠানো যাবে।

আরও দেখুন: বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই

আবেদনের ঠিকানা: পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

ই-মেইল: careers.ppdac@pphg.com

আবেদনের শেষ সময়: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট।