স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © ফাইল ছবি

জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমেই হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, চেকআপ শেষে আজই তিনি বাসায় ফিরবেন কি না পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। দীর্ঘদিন আর্থরাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন তিনি। এর মধ্যে বিদেশ থেকে তিনজন চিকিৎসক তার চিকিৎসা করে গেছেন। তখন থেকে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া।

তার আগে ২০২২ সালের জুনে খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়। এরপর থেকে কয়েক দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন সাবেক এ প্রধানমন্ত্রী। সর্বশেষ দীর্ঘ ১৫৬ দিন চিকিৎসা শেষে ১১ জানুয়ারি বিকেলে হাসপাতাল ছাড়েন তিনি।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close