প্রথমবারের মতো রোববার–সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ডাকল গণ অধিকার পরিষদ

১৬ নভেম্বর ২০২৩, ০১:৫৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
নুরুল হক নুর ও গণ অধিকার পরিষদ এর লোগো

নুরুল হক নুর ও গণ অধিকার পরিষদ এর লোগো © দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে এবং অবরোধের সমর্থনে আগামী রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে এবং অবরোধের সমর্থনে আগামী রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ (নুরুল হক নুর)। এর আগে দলটি বিএনপির ডাকা অবরোধে সমর্থন জানিয়ে মিছিল সমাবেশ করেছে। 

আজ বৃহস্পতিবার বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এ হরতালের কথা ঘোষণা করেন।

গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদের এ নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বাম গণতান্ত্রিক জোট আজ সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।

ট্যাগ: হরতাল
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close