মেডিকেলের মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু

২৮ ডিসেম্বর ২০২১, ০২:৫১ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ সেশনের প্রথম দফার মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ভর্তি প্রক্রিয়াশ শুরু হয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।

এর আগে গত ২২ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাইগ্রেশন ও অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: মেডিকেলের মাইগ্রেশনের তালিকা প্রকাশ

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে মধ্যে ভর্তি না হওয়ায় এবং ইতোমধ্যে কিছু সংখ্যাক শিক্ষার্থী ভর্তি বাতিল করার শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ১ম দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং অপেক্ষমান তালিকা হতে (সাধারন আসন, মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটাসহ) সর্বমোট ৩৩৪ জনকে সরকারি মেডিকেল কলেজ সমূহে ভর্তির জন্য মনোনীত করা হলো। এক্ষেত্রে মেধা, পছন্দক্রম ও আসন শূণ্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রীকে পাস করাতে বাসায় ডাকতেন শিক্ষক

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাইগ্রেশনে সুযোগ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা নিজ কলেজের অধ্যক্ষের দপ্তরে শিগগির যোগাযোগ পূর্বক আগামী ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারির মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান কলেজ থেকে বদলীকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সরবরাহকৃত মাইগ্রেশন ফরম পূরণের মাধ্যমে পরবর্তীতে নিয়মানুযায়ী অন্য মেডিকেল কলেজে ২য় মাইগ্রেশনের সুযোগ থাকবে।

আরও পড়ুন: যৌন হয়রানির শিকার সেই ছাত্রীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

“এই তারিখের মধ্যে মাইগ্রেশন প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। অপেক্ষমান তালিকা থেকে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নির্বাচিত মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো। ভর্তির তারিখ ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত। ভর্তির ক্ষেত্রে অত্র অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।”

আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল
  • ২২ মার্চ ২০২৬
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
ট্রাম্পকে কড়া বার্তা, জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ইর…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence