২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) তিন মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে একজনকে এ ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ চলাকালে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

সম্প্রতি বিআরটিএর পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ইন্টার্নশিপের বিষয়: বিআরটিএর কার্যাবলি (অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের জন্য)।

পদসংখ্যা: ১টি।

মেয়াদ: ৩ মাস।

আবেদন শেষ: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা। 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া এসব পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আরও দেখুন: পদ ৪৯৫, এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

অন্যান্য যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুযায়ী একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। কোনো আবেদনকারী অন্য কোনো কাজে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ জমা দিতে হবে।

মাসিক ভাতা: ইন্টার্নশিপ চলাকালে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এ ভাতার বাইরে অন্য কোনো ভাতা বা সুযোগ-সুবিধা দেওয়া হবে না। ভাতা পাওয়ার জন্য প্রতি মাসে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কর্মকালীন প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আরও দেখুন: শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিআরটিএর ওয়েবসাইটের নোটিশ থেকে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদন ফরমে চাওয়া প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ ভবন (৬ষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২ বরাবর সরাসরি অথবা ডাকযোগে আবেদন জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় পূরণ করা আবেদনপত্রে উল্লেখিত তথ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 
সব শিক্ষাগত যোগ্যতার সনদ;

বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সক্রিপ্ট;

সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ বা প্রশংসাপত্র;

আরও দেখুন: পদ ৩৩২, ৯ম-২০তম গ্রেডে বেপজায় চাকরি, আবেদন অনলাইনে 

জাতীয় পরিচয়পত্র;

নাগরিকত্ব সনদ;

সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি।

বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।