২২ অক্টোবর ২০২৬, ১৭:৩৩

ইন্টার্নশিপ করুন ফরেন ট্রেড ইনস্টিটিউটে, থাকছে মাসিক ভাতা ও সনদ

৬ মাস মেয়াদি ইন্টার্নশিপ পদে ৪ কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে  © টিডিসি সম্পাদিত

ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)। প্রতিষ্ঠানটি ২৬-২০২৭ অর্থবছরে ৬ মাস মেয়াদি 'ইন্টার্নশিপ' পদে ৪ কর্মী নিয়োগে ৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বাণিজ্য মন্ত্রণালয়);

পদের নাম: ইন্টার্ন;

পদসংখ্যা: ৪টি;

মাসিক ভাতা: ১০,০০০ টাকা;

আরও পড়ুন: ইন্টার্নশিপের সুযোগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে, থাকছে মাসিক ভাতা ও সনদ

আবেদনের যোগ্যতা—

*অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ডেভেলপমেন্ট পলিসি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান, গণিত ও আইন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা, বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) হতে হবে;

*স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে;

*পূর্বে ইন্টার্নশিপ করলে পুনরায় আবেদন করতে পারবেন না;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: ইন্টার্নশিপের সুযোগ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে, থাকছে সনদ ও মাসিক ভাতা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) jobs@bfti.org.bd ঠিকানায় ই-মেইল পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট