জেএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরে ৬ পদে ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, বেয়ারার ও পরিচ্ছন্নতাকর্মী পদে অস্থায়ী ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জের সংস্থাপন শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ।
আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে।
আবেদন শেষ: ১৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদ ও যোগ্যতার বিবরণ:
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক; পদসংখ্যা: ৫টি।
গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
আরও দেখুন: অফিস সহকারী-পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দেবে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
২. হিসাব সহকারী; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৩. অফিস সহায়ক; পদসংখ্যা: ২১টি।
গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
আরও দেখুন: চট্টগ্রাম সিটি করপোরেশনে চিকিৎসক নিয়োগ, আবেদন অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪. নিরাপত্তা প্রহরী; পদসংখ্যা: ১১টি।
গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৫. বেয়ারার; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬. পরিচ্ছন্নতাকর্মী; পদসংখ্যা: ৪টি।
আরও দেখুন: সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ, আবেদন অনলাইনে
গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মোট পদসংখ্যা: ৪৩টি।
বয়সসীমা ও যোগ্যতা: ১৮ থেকে ৩২ বছর। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর সাম্প্রতিক তোলা রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১-২ নং পদগুলোর জন্য আবেদন ফি ১১২ টাকা, ৩-৬ নং পদগুলোর জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রেও আবেদন ফি সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ওয়েবসাইটে এবং টেলিটক নিয়োগ পোর্টালে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।