ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন অনলাইনে
বাংলাদেশ পুলিশের নেত্রকোণার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে (আইটিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ডাটা এন্ট্রি অপারেটর পদে একজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে পারবেন শুধু নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দারা। আবেদন শুরু হবে ২৫ নভেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির ২২ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাটা এন্ট্রি অপারেটর পদটি ১৬তম গ্রেডের। এ পদে বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
পদের নাম ও যোগ্যতা
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর।
পদসংখ্যা: ১টি।
বেতন গ্রেড: ১৬তম।
বেতন স্কেল: ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
আরও দেখুন: সম্পূর্ণ সরকারি খরচে কেয়ারগিভিং প্রশিক্ষণ দেবে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট
আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংয়ে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের যোগ্যতা ও শর্ত: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ৩০ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আরও দেখুন: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসে নিয়োগ, আবেদন সরাসরি বা ডাকযোগে
বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের আবেদন ফি ১১২ টাকা। তবে শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনপত্র যথাযথভাবে পূরণ ও জমা দেওয়ার পর প্রার্থী একটি ইউজার আইডি ও ছবিসহ আবেদনকারীর কপি পাবেন। সেটি ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।
আরও দেখুন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন
এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের সংশ্লিষ্ট সনদ প্রদর্শন করতে হবে। সব পদের ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নেওয়া কম্পিউটার প্রশিক্ষণ সনদও (প্রযোজ্য ক্ষেত্রে) দেখাতে হবে।
আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।