১৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৫

৪৯ পদে নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৪, এসএসসি পাসে আবেদন শুরু

কর অঞ্চল-১৪, ঢাকা  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর অঞ্চল-১৪, ঢাকা। প্রতিষ্ঠানটির অধীনে ৬টি ক্যাটাগরির পদে ৪৯ জনকে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে শুধু ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২২ নভেম্বর থেকে।

১৫ নভেম্বর কর অঞ্চল-১৪, ঢাকার উপকর কমিশনার (সদর দপ্তর-প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-১৪, ঢাকা।

পদের সংখ্যা: ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯টি।

আবেদন শুরু: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

আবেদনের যোগ্যতা ও পদসংখ্যা:

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি।

গ্রেড: ১৩তম।

আরও দেখুন: সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

বেতনস্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ৮টি।

গ্রেড: ১৩তম।

বেতনস্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আরও দেখুন: মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৫টি।

গ্রেড: ১৪তম।

বেতনস্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৫টি।

আরও দেখুন: ১০ হাজার কনস্টেবল নিয়োগের পথে পুলিশ, যোগ্যতা এসএসসি পাস

গ্রেড: ১৪তম।

বেতনস্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৯টি।

গ্রেড: ১৬তম।

বেতনস্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১১টি।

গ্রেড: ২০তম।

বেতনস্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে সব পদের প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

জেলা: শুধু ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

আরও দেখুন: এসএসসি পাসে চাকরি দেবে ঢাকার কর অঞ্চল-১৫, আবেদন অনলাইনে

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম জমা দিয়ে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৫ নং পদগুলোর জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেখুন।