১৯ নভেম্বর ২০২৬, ১৩:৩১

১০ হাজার কনস্টেবল নিয়োগের পথে পুলিশ, যোগ্যতা এসএসসি পাস

বাংলাদেশ পুলিশ  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার কনস্টেবল পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দিয়েছে সরকার। এসব পদে নিয়োগের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস এবং শারীরিকভাবে ফিট থাকার শর্ত নির্ধারণ করা হয়েছে। পদগুলো গ্রেড-১৭-এর অন্তর্ভুক্ত।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ–সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে। গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে এসব পদ সৃজন করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

পদের নাম: কনস্টেবল

মোট পদসংখ্যা: ১০ হাজার

বেতন গ্রেড: ১৭

বেতন স্কেল: ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা (জাতীয় বেতন স্কেল, ২০২৬)

পদের ধরন: রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজিত

আরও দেখুন: বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন

শিক্ষাগত যোগ্যতা ও শর্ত: কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। পাশাপাশি শারীরিকভাবে ফিট থাকতে হবে। Police Regulations of Bengal, 1943 এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ মে ১৯৯০ তারিখের ২৫৯ নম্বর স্মারক অনুযায়ী নিয়োগযোগ্যতা ও শর্ত নির্ধারিত হবে।

বেতন ও অন্যান্য সুবিধা: নির্ধারিত গ্রেড অনুযায়ী জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে এ পদে বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। পদগুলোর ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকে নির্বাহ করা হবে।

নিয়োগসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য: মন্ত্রণালয়ের আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্ত যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পদ সৃজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে।

আরও দেখুন: এসএসসি পাসে চাকরি দেবে ঢাকার কর অঞ্চল-১৫, আবেদন অনলাইনে

আবেদনসংক্রান্ত তথ্য: এটি ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের সরকারি মঞ্জুরি আদেশ, সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি নয়। তাই আবেদন শুরুর ও শেষ তারিখ, আবেদন ফি, বয়সসীমা এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে এ আদেশে কোনো তথ্য দেওয়া হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।