লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে জনবল নিয়োগ
লালমনিরহাট জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে ৩ ক্যাটাগরির পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। রাজস্ব খাতভুক্ত এসব পদে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে। শুধু লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
রবিবার (১৫ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাট থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ, পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাট।
মোট শূন্য পদ: ৫টি।
আবেদন শুরু: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ১৭ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদ ও যোগ্যতার বিবরণ:
১. পদের নাম: অপারেটর সাঁটলিপিকার-কাম-কম্পিউটার
পদসংখ্যা: ১টি; গ্রেড: ১৩; বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।
আরও দেখুন: ১০-২০তম গ্রেডে টিসিবিতে জনবল নিয়োগ, আবেদন শুরু আজ
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি; গ্রেড: ১৪; বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে।
আরও দেখুন: নারী রিসিপশনিস্ট নিয়োগ দেবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল
কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি; গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছরে।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
আরও দেখুন: বুয়েটে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, আবেদন করবেন যেভাবে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে ওয়েবসাইটে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ সব পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা। তবে শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা।
নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে এখানে দেখুন।