৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমীতে (নেকটার) জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৮ ক্যাটাগরির পদে মোট ১৪ জনকে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বগুড়ায় অবস্থিত নেকটারের রাজস্বখাতভুক্ত শূন্য পদগুলোতে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়া।
আবেদন শুরু: ১৫ নভেম্বর, ২০২৬ সকাল ১০টায়।
আবেদন শেষ: ৬ ডিসেম্বর, ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
পদের নাম, পদসংখ্যা, বেতন ও যোগ্যতা:
১. প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী): ১টি।
বেতন: গ্রেড-৭।
২. সহকারী ইন্সট্রাক্টর: ৬টি।
বেতন: গ্রেড-৯।
আরও দেখুন: সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে
৩. সহকারী প্রশিক্ষক (কম্পিউটার): ১টি।
বেতন: গ্রেড-৯।
৪. সহকারী প্রশিক্ষক (গবেষণা): ২টি।
বেতন: গ্রেড-৯।
৫. সহকারী প্রশিক্ষক (ইংরেজি): ১টি।
বেতন: গ্রেড-৯।
৬. সহকারী প্রশিক্ষক (আইসিটি): ১টি।
বেতন: গ্রেড-৯।
আরও দেখুন: ব্যানবেইসে বড় নিয়োগ, আবেদন শুরু জেএসসি পাসে
৭. সহকারী প্রকৌশলী (কম্পিউটার): ১টি।
বেতন: গ্রেড-৯।
৮. মেডিকেল অফিসার: ১টি।
বেতন: গ্রেড-৯।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নেকটারের টেলিটক নিয়োগ পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আরও দেখুন: পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য নেকটারের ওয়েবসাইট, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট এবং টেলিটক নিয়োগ পোর্টালে পাওয়া যাবে।
সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।