১২ নভেম্বর ২০২৬, ১২:১৯

খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন করা যাবে আজ থেকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা  © সংগৃহীত

খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতের ৫ ক্যাটাগরির পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে সংশোধিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। ১৬তম গ্রেডের এসব পদে খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। 

সম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

আবেদন শুরু: ১২ নভেম্বর, ২০২৬ সকাল ৯টা।

আবেদন শেষ: ২ ডিসেম্বর, ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা:

১. নাজির কাম-ক্যাশিয়ার: ৩টি।

২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি।

৩. সার্টিফিকেট পেশকার: ৩টি।

৪. সার্টিফিকেট সহকারী: ৩টি।

৫. ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী: ৩টি।

আরও দেখুন: ৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন অধিদপ্তর

পদসংখ্যা: মোট ১৬টি।

বেতন ও গ্রেড: সব পদ ১৬তম গ্রেডের। জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পাস। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। 

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। 

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী, বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তি, বিদেশি নাগরিককে বিয়ে করেছেন বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এমন ব্যক্তি, নৈতিক স্খলনজনিত অভিযোগে ফৌজদারি আদালতে দণ্ডিত ব্যক্তি এবং সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হওয়া ব্যক্তি আবেদন করতে পারবেন না।

আরও দেখুন: বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, বয়স ও শিক্ষাগত যোগ্যতাও শিথিল

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৫ নং পদের জন্য ১১২ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে পরীক্ষার ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

বিস্তারিত জানতে এখানে দেখুন।