১০ নভেম্বর ২০২৬, ১৬:০৩

১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএসসি পাসে

প্রতিরক্ষা মন্ত্রণালয়  © টিডিসি ফাইল ফটো

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রাজস্বখাতভুক্ত ৩ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে মন্ত্রণালয়। 

রবিবার (৮ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা ডি-১১ (প্রশাসন) থেকে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়

আবেদন শুরু: ১২ নভেম্বর, ২০২৬ সকাল ১০টা।

আবেদন শেষ: ৩ ডিসেম্বর, ২০২৬ বিকাল ৫টা। 

পদের নাম ও সংখ্যা:

১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৩টি পদ। গ্রেড-১৩। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২টি পদ। গ্রেড-১৬। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৩. অফিস সহায়ক: ৫টি পদ। গ্রেড-২০। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আরও দেখুন: চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: স্নাতক বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।  

৩. অফিস সহায়ক: এসএসসি বা সমমান পাস।

আরও দেখুন: কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১, ২ নং পদের জন্য ১১২ টাকা এবং ৩ নং পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা।

আরও দেখুন: ৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু জেএসসি পাস থেকে

আবেদন করতে এখানে দেখুন। 

বিস্তারিত জানতে নিচে দেখুন।