৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর অঞ্চল-১৭, ঢাকা। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
সম্প্রতি কর অঞ্চল-১৭, ঢাকার উপকর কমিশনার (সদর দপ্তর-প্রশাসন) ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্য সচিব মো. জাহিদুর রহমান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-১৭, ঢাকা।
আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ১টি।
২. ব্যক্তিগত সহকারী: ৩টি।
আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
৩. প্রধান সহকারী: ১০টি।
৪. উচ্চমান সহকারী: ১৩টি।
৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ১২টি।
৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭টি।
৭. অফিস সহায়ক: ৯টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
১. কম্পিউটার অপারেটর: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান পাস।
আরও দেখুন: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত
২. ব্যক্তিগত সহকারী: স্নাতক বা সমমান পাস।
৩. প্রধান সহকারী: স্নাতক বা সমমান পাস।
৪. উচ্চমান সহকারী: স্নাতক বা সমমান পাস।
৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: স্নাতক বা সমমান পাস।
৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: এইচএসসি বা সমমান পাস।
আরও দেখুন: ৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিলবে দৈনিক ভাতা
৭. অফিস সহায়ক: এসএসসি বা সমমান পাস।
বেতন ও গ্রেড:
১৩তম গ্রেড: ২৪,০০০-৫৮,০০০ টাকা।
১৪তম গ্রেড: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১৬তম গ্রেড: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২০তম গ্রেড: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
আরও দেখুন: ১৪৭ পদে বিসিএস নন-ক্যাডারে নিয়োগ, আবেদন অনলাইনে
আবেদন নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৬ নং পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে দেখুন।