সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৩ ক্যাটাগরিতে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে এসব পদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখা থেকে এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ।
আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়।
আবেদন শেষ: ২৩ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।
পদের বিবরণ
১. পদের নাম: স্টেনো-টাইপিস্ট
পদসংখ্যা: ৩টি
বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাঁটলিপি ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।
আরও দেখুন: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অনলাইনে
২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১টি
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনা ও রক্ষণাবেক্ষণের কাজে দক্ষতা থাকতে হবে।
৩. পদের নাম: ফটোস্ট্যাট মেশিন অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)
আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা যাবে আবেদন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোস্ট্যাট মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। তবে ১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে ৪০ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।
আবেদন ফি: অনলাইন ফিসহ ১ ও ২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ নং পদের জন্য ৫৬ টাকা এবং অনগ্রসর নাগরিকদের সব পদের জন্য ৫৬ টাকা।
আরও দেখুন: কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
আবেদন করতে এখানে দেখুন।
বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।