অষ্টম শ্রেণি থেকে এইচএসসি—বিভিন্ন যোগ্যতায় ঢাকা সেনানিবাসে নিয়োগ
অষ্টম শ্রেণি, এসএসসি ও এইচএসসি পাস প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (ডিজিএমএস)। ঢাকা সেনানিবাসে অবস্থিত প্রতিষ্ঠানটি এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিটগুলোতে ১১ ধরনের পদে অসামরিক জনবল নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এসব পদে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানের নাম: সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (ডিজিএমএস), প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬।
আবেদন শেষ: ২১ নভেম্বর ২০২৬।
পদের নাম ও বেতন
১. ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৫
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
২. কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
৩. এফডব্লিউএ (ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট)
পদসংখ্যা: ৯টি
গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
৪. অগ্নিনির্বাপক
পদসংখ্যা: ২টি
গ্রেড: ১৯
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
আরও দেখুন: আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ, এসএসসি পাস থেকে আবেদন শুরু
৫. অফিস সহায়ক
পদসংখ্যা: ৯টি
গ্রেড: ২০
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
৬. আয়া
পদসংখ্যা: ২টি
গ্রেড: ২০
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।
আরও দেখুন: পদ ২২টি, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়োগ
৭. বাবুর্চি
পদসংখ্যা: ১টি
গ্রেড: ২০
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।
৮. মালী
গ্রেড: ২০
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।
আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগ দেবে রাজশাহীর কর আপিল অঞ্চল
৯. সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ১টি
গ্রেড: ২০
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।
১০. মেসওয়েটার
পদসংখ্যা: ১টি
গ্রেড: ২০
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।
১১. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১টি
গ্রেড: ২০
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।
আরও দেখুন: ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
আবেদনের বয়স: ১৮ থেকে ৩২ বছর।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৩ নং পদের জন্য ১১২ টাকা এবং ৪ থেকে ১১ নং পদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে ডিজিএমএসের টেলিটক নিয়োগ পোর্টাল দেখুন।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।