অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
জাতীয় সঞ্চয় অধিদপ্তরে রাজস্বখাতভুক্ত আট ধরনের পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদন শুরু হবে আগামী ২৯ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ২৬ নভেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: জাতীয় সঞ্চয় অধিদপ্তর
পদসংখ্যা: মোট ৮ ধরনের পদে জনবল নিয়োগ দেওয়া হবে
চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ
আবেদন শুরুর তারিখ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা
পদ, পদসংখ্যা ও বেতন
১. হিসাবরক্ষক: ৯টি পদ। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আরও দেখুন: দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর চবিতে টেলিটকের ৫ টাওয়ার স্থাপনের উদ্যোগ
২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি পদ। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি থাকতে হবে।
৩. উচ্চমান সহকারী: ৯টি পদ। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি পদ। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে।
আরও দেখুন: ৬৪ জেলায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদনের বাকি ২ দিন
৫. গাড়িচালক: ৮টি পদ। বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে ইস্যু করা বৈধ হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় দক্ষ হতে হবে।
৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৮টি পদ। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৭. ডাটা এন্ট্রি অপারেটর: ৫টি পদ। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
আরও দেখুন: চলছে ৫০ বেসরকারি চাকরির আবেদন, এক নজরে দেখুন সব বিজ্ঞপ্তি
৮. অফিস সহায়ক: ৩৩টি পদ। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ২০২৬ সালের ১ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা। ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা । অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা হয়েছে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রে রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল মাপে আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট।
আরও দেখুন: পুরুষের ব্যথার অনুভূতিতে প্রভাব ফেলে নারীর উপস্থিতি, বলছে গবেষণা
বিস্তারিত জানতে এখানে দেখুন।