নারায়ণগঞ্জের কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
কর অঞ্চল-নারায়ণগঞ্জে ৬ পদে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
২৬ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জের অধীনে সরাসরি কোটায় অস্থায়ী ভিত্তিতে এসব জনবল নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জ
পদসংখ্যা: ৪৫টি
পদের নাম ও সংখ্যা:
১. প্রধান সহকারী: ৮টি
২. উচ্চমান সহকারী: ৫টি
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ১১টি
আরও দেখুন: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগ, বেতন ৯ম পে-স্কেলে
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১০টি
৫. গাড়িচালক: ৫টি
৬. অফিস সহায়ক: ৬টি
বেতন ও গ্রেড: পদ অনুযায়ী জাতীয় বেতন কাঠামো ও চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুসারে বেতন নির্ধারিত হবে।
আরও দেখুন: ৬৪ জেলায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদনের বাকি ৩ দিন
প্রধান সহকারী: ১৩তম গ্রেড, ২৪,০০০-৫৮,০০০ টাকা।
উচ্চমান সহকারী: ১৪তম গ্রেড, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ১৪তম গ্রেড, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা।
গাড়িচালক: ১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা।
অফিস সহায়ক: ২০তম গ্রেড, ২০,০০০-৪৮,৪০০ টাকা।
আরও দেখুন: কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে ভিন্ন।
প্রধান সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।
উচ্চমান সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।
আরও দেখুন: চলছে ৫০ বেসরকারি চাকরির আবেদন, এক নজরে দেখুন সব বিজ্ঞপ্তি
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ করে গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
গাড়িচালক: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অফিস সহায়ক: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
যারা আবেদন করতে পারবেন: নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
আবেদন শুরু: ২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টা।
আবেদন শেষ: ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
আরও দেখুন: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করছে বার কাউন্সিল
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য মোট ১১২ টাকা। ৬ নম্বর ক্রমিকের পদের জন্য মোট ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।