২৭ অক্টোবর ২০২৬, ১২:৩০

কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 

কর অঞ্চল-৯, ঢাকা  © টিডিসি সম্পাদিত

কর অঞ্চল-৯, ঢাকায় ৯ ক্যাটাগরির পদে ৩৮ জনবল নিয়োগ দেওয়া হবে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ২৫ অক্টোবর ২০২৬ থেকে, চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

সম্প্রতি কর অঞ্চল-৯, ঢাকার এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা

পদের সংখ্যা: ৯ ক্যাটাগরি

মোট পদসংখ্যা: ৩৮টি

চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ

কর্মস্থল: ঢাকা

আবেদনের যোগ্যতা: পদ অনুযায়ী অষ্টম শ্রেণি/এসএসসি/এইচএসসি/স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর

পদ ও যোগ্যতার বিবরণ

১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

গ্রেড-১৩; বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা; পদ সংখ্যা: ৪

আরও দেখুন: ৩৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে নজরুল বিশ্ববিদ্যালয়, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 

২. উচ্চমান সহকারী

গ্রেড-১৪; বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা; পদ সংখ্যা: ৪

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 

৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

গ্রেড-১৪; বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা; পদ সংখ্যা: ১১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 

আরও দেখুন: চলছে ৫০ বেসরকারি চাকরির আবেদন, এক নজরে দেখুন সব বিজ্ঞপ্তি

৪. অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক

গ্রেড-১৬; বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা; পদ সংখ্যা: ৯

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

৫. গাড়িচালক

গ্রেড-১৬; বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা; পদ সংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৬. মেশিন অপারেটর

গ্রেড-১৬; বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা; পদ সংখ্যা: ১

আরও দেখুন: ৫ম থেকে ১০ম গ্রেডে কর্মকর্তা নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোকপি মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৭. নোটিশ সার্ভার

গ্রেড-২০; বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা; পদ সংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৮. অফিস সহায়ক

গ্রেড-২০; বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা; পদ সংখ্যা: ৫

আরও দেখুন: ১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৯. নিরাপত্তা প্রহরী

গ্রেড-২০; বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা; পদ সংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-৯, ঢাকার টেলিটক আবেদন পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরু: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০টা

আরও দেখুন: বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দেবে চট্টগ্রাম উত্তর বন বিভাগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

আবেদন শেষ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা

আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা; ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদে ফি ৫৬ টাকা।

বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।