যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬ ও ২০তম গ্রেডে ৬ পদে ৪৩ কর্মী নিয়োগে ২৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়;
প্রস্তুতিকে শাণিত করতে পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক
১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (জেলা ক্রীড়া অফিস);
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: গ্রেড-১৬;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন শুরু ১ নভেম্বর
২. পদের নাম: ক্যাশিয়ার (সরকারি শারীরিক শিক্ষা কলেজ);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: গ্রেড-১৬;
আবেদনের যোগ্যতা—
*ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*পয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
৩. পদের নাম: ড্রাইভার (সরকারি শারীরিক শিক্ষা কলেজ);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: গ্রেড-১৬;
আবেদনের যোগ্যতা—
*জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে;
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
৪. পদের নাম: অফিস সহায়ক (ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস);
পদসংখ্যা: ২৬টি;
বেতন স্কেল: গ্রেড-২০;
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৫. পদের নাম: অফিস সহায়ক (সরকারি শারীরিক শিক্ষা কলেজ);
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: গ্রেড-২০;
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৬. পদের নাম: গ্রাউন্ডসম্যান (সরকারি শারীরিক শিক্ষা কলেজ);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: গ্রেড-২০;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট