ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৬ ও ২০তম গ্রেডে ৫ পদে ১৮ কর্মী নিয়োগে ২ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া;
১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৭টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবলসুটিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
২. পদের নাম: হিসাব সহকারী;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবলসুটিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্কাউটসে, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত
৩. পদের নাম: সার্টিফিকেট সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবলসুটিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
৪. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৫. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (৩১ আগস্ট ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট