০৮ মে ২০২৬, ১৭:৩৮

যশোর কর অঞ্চলে চাকরি, পদ ১২২, আবেদন করতে পারবেন যশোর-ঝিনাইদহ-মাগুরা-নড়াইল জেলার প্রার্থীরা

৬ পদে ১২২ কর্মী নিয়োগে আবেদন চলছে যশোর কর অঞ্চলে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর কর অঞ্চল। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ১২২ কর্মী নিয়োগে ৩০ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন ৫ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৫ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল, যশোর;

১. পদের নাম: কম্পিটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে

২. পদের নাম: প্রধান সহকারী;

পদসংখ্যা: ২২টি;

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

৩. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ২২টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২৩টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৫, আবেদন শুরু ৫ মে

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২৭টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৬. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২৭টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,১০০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০৩৫, আবেদন এসএসসি পাসেই

প্রার্থীর বয়স: ১৮–৩২ বছর (২৫ মে ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৫ মে ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: যশোর কর অঞ্চলের অফিশিয়াল ওয়েবসাইট