ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫১, আবেদন আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। প্রতিষ্ঠানটি ১৪ থেকে ২০তম গ্রেডে ১২ পদে ৫১ কর্মী নিয়োগে ৬ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি);
১. পদের নাম: ফটোজিওলজিক টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
২. পদের নাম: সার্ভেয়ার;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আরও পড়ুন: কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শেষ ৩০ এপ্রিল
৩. পদের নাম: পরীক্ষাগার সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৬. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১০৩, আবেদন এসএসসি পাসেই
৭. পদের নাম: জাদুঘর পরিচারক;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৮. পদের নাম: ড্রাইভার গ্রেড-২;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৯. পদের নাম: ড্রিলিং এসিসটেন্ট গ্রেড-২;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
১০. পদের নাম: পরীক্ষাগার পরিচারক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);
আরও পড়ুন: শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
১১. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১৫টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
১২. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)। তবে ৪, ৫ ও ৬ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৮ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট