১৭-২০তম গ্রেডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৭ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ৩০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ, হল, অফিস ও দপ্তরে স্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আগামী ২৬ নভেম্বরের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাসান মিয়া স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আবেদন শেষ: ২৬ নভেম্বর ২০২৬ বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
পদের নাম ও সংখ্যা:
১. বাস কন্ডাক্টর (পরিবহন দপ্তর)—১টি।
২. পাঁচক (জীববিজ্ঞান অনুষদ)—১টি।
৩. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (পদার্থবিদ্যা বিভাগ)—১টি।
৪. অর্ডালি পিয়ন (ইংরেজি বিভাগ)—১টি।
৫. এমএলএসএস (আইসিটি সেল)—১টি।
আরও দেখুন: কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ
৬. প্রহরী (নিরাপত্তা দপ্তর)—৬টি।
৭. সহকারী বাবুর্চি (মাস্টারদা সূর্যসেন হল)—১টি।
৮. টেবিল বয় (চারুকলা ইনস্টিটিউট)—১টি।
৮. ভোজনালয় সহকারী (শামসুন নাহার হল)—১টি।
১০. মাঠকর্মী (গ্রিনহাউজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ)—১টি।
১১. নিরাপত্তাকর্মী/প্রহরী (গ্রিনহাউজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ)—১টি।
১২. হেলপার (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস)—১টি।
আরও দেখুন: সরাসরি মৌখিক পরীক্ষায় চাকরি দেবে প্রত্যাশী এনজিও
১৩. স্ক্যাভেঞ্জার (রেজিস্ট্রার অফিস, এস্টেট শাখা, ঢাকা অতিথি ভবন)—১টি।
১৪. ভোজনালয় সহকারী (শাহ আমানত হল)—১টি।
১৫. টেবিল বয় (রেজিস্ট্রার অফিস, শিক্ষক সমিতি লাউঞ্জ)—১টি।
১৬. ঝাড়ুদার (বিজ্ঞান অনুষদ)—১টি।
১৭. সহকারী বাবুর্চি (প্রীতিলতা হল)—১টি।
১৮. পরিচ্ছন্নতাকর্মী (বিজয়-২৪ হল)—৩টি।
১৯. নিরাপত্তা প্রহরী (বিজয়-২৪ হল)—৩টি।
২০. ঝাড়ুদার (দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল)—১টি।
আরও দেখুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
২১. প্রহরী (দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল)—১টি।
পদসংখ্যা: মোট ৩০টি।
চাকরির ধরন: স্থায়ী।
বেতন ও গ্রেড: পদভেদে ১৭তম থেকে ২০তম গ্রেড। জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারিত হবে।
শিক্ষাগত যোগ্যতা: বাস কন্ডাক্টর ও পাঁচক পদে আবেদনের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে এসএসসি (বিজ্ঞান) এবং অর্ডালি পিয়ন ও এমএলএসএস পদে এসএসসি পাস হতে হবে। অন্য পদগুলোর জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।
আবেদন পদ্ধতি: নির্ধারিত ফরম পূরণ করে ছয় কপি আবেদনপত্র আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বরাবর পাঠাতে হবে। আবেদনপত্র অফিস চলাকালীন সকাল ৮টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা ৩০ মিনিটের মধ্যে জমা দেওয়া যাবে। সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক কপি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: ৩০০ টাকা।
আবেদন ফরম সংগ্রহ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সরাসরি অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্ধারিত লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
আরও দেখুন: বুয়েটে স্থায়ী পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
আবেদন প্রক্রিয়া: নির্ধারিত ফরমে ছয় কপি আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
যোগাযোগ: ০২৩৩৪৪৬০৭৬৫-৭, ৭৯-১১১।
বিস্তারিত জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখানে দেখুন অথবা নিচে দেখুন।