২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮

ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

১০টি ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগে আবেদন চলছে ব্র্যাক ইউনিভার্সিটিতে  © ফাইল ছবি

ব্র্যাক ইউনিভার্সিটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টি ১০টি ফ্যাকাল্টি ও বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগে ১৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি;

১. ব্র্যাক বিজনেস স্কুল

সংশ্লিষ্ট সর্বোচ্চ ডিগ্রির পর্যায়ে নিম্নোক্ত বা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

অ্যাকাউন্টিং, বিজনেস/ডেটা অ্যানালিটিকস, বিজনেস ল ও করপোরেট গভর্ন্যান্স, উদ্যোক্তা উন্নয়ন, ফাইন্যান্স, আন্তর্জাতিক ব্যবসা, ব্যবস্থাপনা-বিশেষ করে মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম), কৌশল ও টেকসই উন্নয়ন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং অপারেশনস ম্যানেজমেন্ট ও সাপ্লাই চেইন।

বিসিএস লিখিত মাস্টার প্রশ্নব্যাংক

২. অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগ

সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিষয়ে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

৩. ইংরেজি ও মানবিক বিভাগ

ইতিহাস, ইংরেজি, মিডিয়া ও কালচারাল স্টাডিজ বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

৪. ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস স্কুল

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রধানত সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১ অক্টোবর পর্যন্ত

৫. লাইফ সায়েন্সেস স্কুল

মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজি বিষয়ে প্রধানত সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

৬. গণিত ও ভৌতবিজ্ঞান বিভাগ

গণিত, পদার্থবিজ্ঞান, অ্যাপ্লাইড ফিজিকস ও মেডিক্যাল ফিজিকস বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।

৭. বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: প্রশাসনিক বিভিন্ন পদে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে

৮. ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস

অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিকস, সমাজ ভাষাবিজ্ঞান, ইংরেজি ভাষা শিক্ষা, টিইএসওএল/ইএসওএল অথবা বিদেশি ভাষা-বিশেষ করে চীনা ভাষার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে।

৯. স্কুল অব জেনারেল এডুকেশন

রাষ্ট্রবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, দর্শন ও সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। খাদ্য অধ্যয়ন, রাজনীতি, পরিবেশগত বিষয় এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পাবিপ্রবি, আবেদন  ১ অক্টোবর পর্যন্ত

১০. স্কুল অব ফার্মেসি

পিএইচডিধারী এবং এ-গ্রেড নিবন্ধিত ফার্মাসিস্টদের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:

আরও পড়ুন: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবর পর্যন্ত

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতনসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন;

আবেদনের যোগ্যতা—

*লেকচারার ও সিনিয়র লেকচারার পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সহকারী অধ্যাপক বা তার ওপরের পদের জন্য পিএইচডি ডিগ্রি থাকতে হবে (ডিগ্রিগুলো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে হবে এবং প্রার্থীর একাডেমিক ফলাফল ভালো হতে হবে);

*পিএইচডিধারী প্রার্থীদের শক্তিশালী গবেষণার সম্ভাবনা থাকতে হবে (ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকারপ্রাপ্ত গবেষণা ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ব্র্যাক ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট