অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৮, আবেদন শেষ ৭ জুন
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ৩ থেকে ২০তম গ্রেডে ১২ পদে ১৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ মে থেকে শুরু হয়েছে—চলবে ৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুনের মধ্যে সরাসরি-ডাকযোগে-ই-মেইলে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*অতিরিক্ত পরিচালক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ ৯ম ও তদূর্ধ্ব গ্রেডে ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫০ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৫, আবেদন শুরু ৫ মে
২.পদের নাম: উপ-পরীক্ষা নিয়ন্ত্রক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫);
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ম বা তদূর্ধ্ব গ্রেডে মোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
৩.পদের নাম: উপ-পরিচালক (পাবলিক রিরেশন অ্যান্ড ইনফরমেশন);
পদের সংখ্যা: ১টি;
বেতনস্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক পদে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*৯ম বা তদূর্ধ্ব গ্রেডে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
আরও পড়ুন: সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১২৬, আবেদন শুরু ২৮ এপ্রিল
৪.পদের নাম: উপ-পরিচালক (অর্থ ও হিসাব);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০টাকা (গ্রেড-৫);
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*পাবলিক বিশ্ববিদ্যালয়/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচারক পদে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
৫. পদের নাম: সহকারী পরিচালক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭);
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*পাবলিক বিশ্ববিদ্যালয়/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
আরও পড়ুন: যশোর কর অঞ্চলে চাকরি, পদ ১২২, আবেদন করতে পারবেন যশোর-ঝিনাইদহ-মাগুরা-নড়াইল জেলার প্রার্থীরা
৬.পদের নাম: সেকশন অফিসার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*পাবলিক বিশ্ববিদ্যালয়/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
৭. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
আরও পড়ুন: পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০৩৫, আবেদন এসএসসি পাসেই
৮.পদের নাম: স্টোরকিপার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা: এইচএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
৯. পদের নাম: ক্যাটালগার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি/ডিপ্লোমাধারী প্রার্থী হতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
আরও পড়ুন: জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি, আবেদন শুরু ১২ মে
১০.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
১১. পদের নাম: ল্যাব অ্যাটেনড্যান্ট;
পদসংখ্যা: ৩টি’
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
আরও পড়ুন: পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৩০, আবেদন শুরু ৭ মে
১২.পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৭ জুন ২০২৬ তারিখে);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ নবম বা তদূর্ধ্ব গ্রেডে জন্য ২০০ টাকা, ১১তম গ্রেডের জন্য ১৫০ টাকা, ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য ১০০ টাকা এবং ১৯ ও ২০তম গ্রেডের জন্য ৫০ টাকা জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
রেজিস্ট্রার, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পুরাতন বিমান বন্দর, তেজগাওঁ, ঢাকা-১২১৫ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ জুন ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট