০৮ অক্টোবর ২০২৬, ১৪:৫৭

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি  © টিডিসি সম্পাদিত

ক্যারিয়ার শুরুর সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটি তরুণ, দক্ষ, সৃজনশীল, আত্মপ্রণোদিত ও সক্রিয় প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)  

নিয়োগের ধরন: পূর্ণকালীন  

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই  

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো বিষয়ে এমবিএ, এমবিএম বা মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া স্বীকৃত ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

শিক্ষাজীবনে প্রার্থীর নিম্নোক্ত ফলাফল থাকতে হবে ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ অথবা ৫.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ অথবা স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়েই প্রথম শ্রেণি।

আরও দেখুন: মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ

এ ছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উভয়টিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।

শুধু প্রকাশিত শিক্ষাগত ফলাফল গ্রহণযোগ্য হবে।

অভিজ্ঞতা ও বয়স: এ পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

সার্কুলারের আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

যেসব দক্ষতা থাকতে হবে: প্রার্থীর চমৎকার যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে। সব প্রার্থীর জন্য ইংরেজিতে ভালো দক্ষতা আবশ্যক।

মাইক্রোসফট অফিস, ই-মেইলসহ মৌলিক কম্পিউটার ও আইসিটি বিষয়ে দক্ষতা থাকতে হবে।

এ ছাড়া পরিশ্রমী, আত্মপ্রণোদিত ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে। চাপের মধ্যে কাজ করার পাশাপাশি বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতাও থাকতে হবে।

চ্যালেঞ্জ গ্রহণ, সক্রিয়ভাবে দায়িত্ব পালন এবং কাজের মালিকানা নেওয়ার মানসিকতাও থাকতে হবে।

যেসব সুবিধা দেওয়া হবে: নিয়োগপ্রাপ্তদের জন্য চমৎকার কর্মপরিবেশের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়নের সুযোগ থাকবে।

প্রথমে এক বছরের প্রবেশনকাল থাকবে। এ সময়ে আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে। সফলভাবে প্রবেশনকাল শেষ করতে পারলে নির্বাচিত প্রার্থীদের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হবে।

এ ছাড়া শরিয়াহসম্মত কর্মপরিবেশে কাজের সুযোগ পাবেন নির্বাচিতরা।

আরও দেখুন: সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে

নিয়োগসংক্রান্ত শর্ত: শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে পদায়ন করা হতে পারে।

অনলাইনে দেওয়া জীবনবৃত্তান্তের তথ্যের সঙ্গে মূল কাগজপত্রে কোনো অসংগতি পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে।

নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো কারণ দর্শানো ছাড়াই আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সমান সুযোগের নিয়োগদাতা হিসেবে নারী-পুরুষ নির্বিশেষে যোগ্য প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করেছে।

আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে। https://career.aibl.com.bd/

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬।

বিস্তারিত জানতে এখানে দেখুন।