৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) পিএলসি তিনটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিলেশনশিপ অফিসার, অডিট/ইনভেস্টিগেশন/কমপ্লায়েন্স/মনিটরিং অফিসার এবং রিটেইল সেলস পদে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: রিলেশনশিপ অফিসার (এও-অফিসার) : ব্রাঞ্চ ব্যাংকিং
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
আবেদনের শেষ সময়: ৩ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম/মাস্টার্স/চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমিক জীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না। প্রার্থীর ন্যূনতম ১৬ বছরের শিক্ষাজীবন থাকতে হবে।
২. পদের নাম: অডিট/ইনভেস্টিগেশন/কমপ্লায়েন্স/মনিটরিং অফিসার (জেও-এভিপি) : ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আরও দেখুন: সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম/মাস্টার্স/চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমিক জীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না। ন্যূনতম ১৬ বছরের শিক্ষাজীবন থাকতে হবে। সিআইএ, সিপিএআই, সিআইএসএ, সিডিসিএস, সিএসএএ ইত্যাদি পেশাগত ডিগ্রি বা সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৩. পদের নাম: রিটেইল সেলস (টিম লিডার) : অফিসার-এসইও
পদসংখ্যা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
আরও দেখুন: ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
আবেদনের শেষ সময়: ৩ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম/মাস্টার্স/চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম ১৬ বছরের শিক্ষাজীবন থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না।
বেতন ও অন্যান্য সুবিধা: নির্বাচিত যোগ্য প্রার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে। সবগুলো পদই পূর্ণকালীন এবং অফিসে কাজ করতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন করতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করতে হবে।