২৫ জুলাই ২০২৬, ১১:৩১

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ—উপকূলে সতর্কতা জারি

উত্তর বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টি হওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে  © বাসস

উত্তর বঙ্গোপসাগরে ফের লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্ৰ থেকে এ পূর্বাভাস দেওয়া হয়।

সহকারী আবহাওয়াবিদ (আফরোজা সুলতানা) স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: পশ্চিম তীরে গুলিতে একই পরিবারের ৪ ফিলিস্তিনিসহ ২ ইসরায়েলি নিহত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।